ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা ও শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়

Link Copied!

cabinetনিজস্ব প্রতিবেদক : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় হচ্ছে। জামালপুরের মেলান্দ উপজেলার শেখ ফজিলাতুন্নেছা ফিশারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং নেত্রকোনায় স্থাপন করা হবে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়।
‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ ও ‘শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় আইন’ এর খসড়ার ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিশ্ববিদ্যালয় দুটির অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘অন্য বিশ্ববিদ্যালয়ের আইনের মতো বিশ্ববিদ্যালয় দুটি চলবে।’