ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খালাস চেয়ে নূর হোসেনের আপিল

Link Copied!

Nur_Hosainনিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেন খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। সোমবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নুর হোসেনের পক্ষে আইনজীবী লুৎফর রহমান আকন্দ এ আপিল করেন। ৭২ পৃষ্ঠার মূল আবেদনে ফাঁসির দণ্ড থেকে খালাস চেয়েছেন আসামি নূর হোসেন।
এর আগে গত ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ মহানগর দায়রা জজ আদালত থেকে সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে। পরে প্রধান বিচারপতি অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশনা দেন।
গত ১৬ জানুয়ারি সাত খুনের মামলায় সাবেক কাউন্সিলর নূর হোসেন, র‌্যাবের প্রাক্তন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি নয় আসামির সবাইকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করেন।