ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জার্মানিতে বাগান থেকে ছয় তরুণ-তরুণীর লাশ উদ্ধার

Link Copied!

germanyআন্তর্জাতিক ডেস্ক : জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়ান রাজ্যের আর্নস্টেইন শহরের একটি বাগানের চালাঘর থেকে ছয় তরুণ-তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ছেলেমেয়েদের খুঁজতে বের হওয়া এক বাবার কাছ থেকে তথ্য পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছয়জনের লাশ উদ্ধার করে। উদ্ধার করা লাশের মধ্যে ওই ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, বাগান থেকে তরুণ-তরুণীদের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের বসয় ১৮ থেকে ১৯ বছরের মধ্যে।
প্রথম দিকে পুলিশ জানিয়েছিল, লক্ষণ দেখে মনে হচ্ছে, যেকোনো অজানা দ্রব্য অতিরিক্ত পরিমাণে গ্রহণ করেছিলেন তারা। কিন্তু পরে জানায়, কার্বন মনো-অক্সাইডের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
চালাঘরের মধ্যে কাঠ দিয়ে রান্নার একটি চুলা পেয়েছে পুলিশ। রোববার সন্ধ্যায় সেটি ব্যবহার করা হয়েছিল। এই চুলার সঙ্গে ওই ছয়জনের মৃত্যুর কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
ছয় তরুণ-তরুণীর মৃত্যুর কারণ নিশ্চিত না হলেও পুলিশ বলছে, তাদের মৃত্যুর জন্য অপরাধমূলক কোনো কর্মকাণ্ডের চিহ্ন পায়নি তারা। পুলিশকে খবর দেওয়া ওই বাবা জানান, ছেলেমেয়েরা বাগানের চালাঘরে একত্র হয়ে পার্টি করছিল। খুব ভোরে তিনি দেখেন, ছেলেমেয়েরা ফেরেনি। তখন খোঁজ নিতে বের হয়ে তাদের লাশ দেখেন।