ঢাকাMonday , 30 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমারে সু চির ঘনিষ্ঠ আইনজীবী খুন

Link Copied!

Myanmarআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে অং সান সু চির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত প্রভাবশালী আইনজীবী ইয়াঙ্গুন বিমানবন্দরে আততায়ীর হাতে খুন হয়েছেন।
আইনজীবী কো নি মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও পররাষ্ট্রমন্ত্রী সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির উপদেষ্টা ছিলেন। তাকে হত্যা করার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
আন্তর্জাতিক সফর শেষে রোববার ইয়াঙ্গুন বিমানবন্দরে পৌঁছানোর পর অজ্ঞাত সন্ত্রাসী তার মাথায় গুলি করে এবং এতে তার মৃত্যু হয়। এ সময় এক ট্যাক্সিচালকও গুলিবিদ্ধ হন।
কো নিকে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মিয়ানমার পুলিশ।
বৌদ্ধপ্রধান মিয়ানমারে কো নি ছিলেন প্রভাবশালী মুসলিম আইনজীবী ও রাজনৈতিক। তার মৃত্যুর সঙ্গে রোহিঙ্গা ইস্যুর কোনো সম্পর্ক আছে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তবে মিয়ানমারে এ ধরনের হত্যাকাণ্ড একেবারেই বিরল। যে কারণে কো নির হত্যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে মিয়ানমারে।
১৯৮৮ সালে মিয়ানমারে গণ-জাগরের সময় ছাত্রনেতা ছিলেন কো নি। জান্তা সরকারের বিরোধিতা করায় তিনি কারাবন্দি ছিলেন। কারামুক্ত হওয়ার পর সু চির রাজনৈতিক দলের উপদেষ্টা নিযুক্ত হন।