ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কাল থেকে মৌসুমীর ‘ব্ল্যাকমানি’

Link Copied!

Moushumi hamidবিনোদন ডেস্ক : ‘না-মানুষ’, ‘হাডসনের বন্দুক’, ‘জালালেরগল্প’, ‘ব্ল্যাকমেইল’ এরপর মঙ্গলবার থেকে ‘ব্ল্যাকমানি’ নামে নতুন একটি ছবির শ্যুটিং শুরু করতে যাচ্ছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার মৌসুমী হামিদ। সাফিউদ্দিন সাফির পরিচালনায় এই ছবিতে তার বিপরীতে থাকছেন সায়মন। এছাড়াও রয়েছেন চিত্রনায়িকা কেয়া।
গেল অক্টোবরে গানের মহরতের মাধ্যমে ‘ব্ল্যাকমানি’ ছবির কাজ শুরু হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রিয়াঙ্কা শ্যুটিং স্পটে ছবিটির আনুষ্ঠানিক শ্যুটিং শুরু হবে।
এদিকে ‘ব্ল্যাকমানি’র শ্যুটিং শুরু করা প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই। সেই ধারাবাহিকতায় এই ছবিটির শ্যুটিং শুরু করতে যাচ্ছি। যা আমাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’
ছবিটির গল্প সম্পর্কে তিনি আরো বলেন, ‘পরিচালক গল্পটা যেভাবে শুনিয়েছেন, তাতে আমি মুগ্ধ। আশা করছি ভালো একটি ছবি উপহার দিতে পারব।’
মুভি প্ল্যানেটের ব্যানারে নির্মীয়মাণ ‘ব্ল্যাকমানি’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন মিশা সওদাগর, সাদেক বাচ্চু, রেহানা জলি, রেবেকা, আফজাল শরীফ এবং চিত্রনায়ক রুবেল। ছবির কাহিনী লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।