ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দায় কাঁধে তুলে নিলেন বাণী কাপুর

Link Copied!

Vaani-Kapoorবিনোদন ডেস্ক : ২০১৩ সালে শুদ্ধ দেশি রোমান্স সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন বাণী কাপুর। এরপর মাঝে আহা কল্যাণাম নামে একটি তামিল সিনেমায় অভিনয় করেন তিনি। গত বছরের আলোচিত সিনেমা বেফিকরে’র মাধ্যমে আবারো আলোচনায় আসেন এ অভিনেত্রী। কিন্তু মুক্তির আগে সাড়া ফেললেও সিনেমাটি বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলতে ব্যর্থ হয়।
যশ রাজ ফিল্মসের ব্যানারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে একটি টার্নিং পয়েন্ট তৈরি করতে চেয়েছিলেন বাণী। শোনা যায়, এজন্য ঠোঁটে সার্জারিও করিয়েছেন তিনি। কিন্তু সিনেমাটি তার ক্যারিয়ারে খুব একটা সুবিধা এনে দিতে পারেনি। তবে সিনেমার ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষ না দিয়ে নিজেকেই দুষলেন বাণী।
এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বাণী কাপুর বলেন, ‘আমি জানি সিনেমাটি এক পেশে রিভিউ পেয়েছে। আগামী বছরগুলোতে এ ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।’
আমি সব সময় মনে করেছি, বেফিকরে আমার জন্য একটি বড় বাজি এবং ঝুঁকি। কারণ এ সিনেমার সবাই ইতোমধ্যে নিজেদের নিজ নিজ ক্ষেত্রে প্রমাণ করেছেন। একমাত্র আমিই নতুন এবং আমাকে গ্রহণ করবে কী করবে না এ বিষয়ে সংশয় ছিল।’
তিনি আরো বলেন, ‘আদিত্য তার মূল পছন্দে না গিয়ে আমাকে নিয়েছেন। তাই আমি মনে করি, যদি কোনো কিছু ঠিকভাবে কাজ না করে সম্ভবত সেটি আমি।’