ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

শিশুতোষ চলচ্চিত্রে গাইবেন বারী সিদ্দিকি

Link Copied!

Bari_Siddiqueবিনোদন ডেস্ক : ‘শুয়া চান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’ ‘সাড়ে তিন হাত কবর’, ‘তুমি থাকো কারাগারে’সহ বেশ কিছু জনপ্রিয় গানের শিল্পী বারী সিদ্দিকি। ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের রচনা ও পরিচালনায় নির্মিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে ৭টি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে ‘শুয়া চান পাখি’ গানটি ব্যাপক শ্রোতাপ্রিয় হয়। এরপর তিনি প্লেব্যাকে বেশ পরিচিতি পান।
এরই ধারাবাহিকতায় এবার তিনি ‘দোসর’ সিনেমার গানে কণ্ঠ দেবেন বলে জানান সিনেমাটির পরিচালক সুজন বড়ুয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দোসর’ সিনেমায় বারী সিদ্দিকি একটি গানে কণ্ঠ দেবেন। গানটির কথা লিখেছেন লুপা তালুকদার। মিউজিক করবেন আশিকুর রহমান আশিক। আগামী ৩ ফেব্রুয়ারি এই গান রেকর্ডিংয়ের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক শুভ মহরত ঘোষণা হবে।’
জন্ম পরিচয়বিহীন শিশুদের নিয়ে ‘দোসর’ নির্মাণ করা হচ্ছে। বারি সিদ্দিকি ছাড়াও এ সিনেমার অন্যান্য গানে কণ্ঠ দেবেন মিলন মাহমুদ, বেলিসহ অন্যান্য শিল্পীরা। বারী সিদ্দিকি বাংলাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী, গীতিকার ও বংশী বাদক। তিনি মূলত গ্রামীণ লোকসংগীত ও আধ্যাত্মিক ধারার গান করে থাকেন। ১৯৯৯ সালে জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাঁশি সম্মেলনে ভারতীয় উপমহাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।