ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাঙ্গাকারার রেকর্ড ছুঁলেন ওয়ার্নার

Link Copied!

warnerস্পোর্টস ডেস্ক : আরেকটি ম্যাচ, ডেভিড ওয়ার্নারের ব্যাটে আরেকটি সেঞ্চুরি। পাকিস্তানের বিপক্ষে চতুর্থ ওয়ানডের পর আজ পঞ্চম ও শেষ ম্যাচেও তিন অঙ্ক ছুঁয়েছেন ওয়ার্নার। অ্যাডিলেড ওভালে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৯ বলে ১৩০ রানে ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ান ওপেনার।
এই সেঞ্চুরিতে দারুণ এক রেকর্ড স্পর্শ করেছেন ওয়ার্নার। ২০১৬-১৭ মৌসুমে এটি তার ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। যেটি এক মৌসুমে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৪-১৫ মৌসুমে সমান ৬টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা। যার ৪টিই ছিল টানা চার ইনিংসে।
চলতি মৌসুমে আরো বেশ কিছু ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এ মাসেই তারা নিউজিল্যান্ডে খেলবে তিনটি ওয়ানডে। ওয়ার্নার যেভাবে একের পর এক সেঞ্চুরি করছেন তাতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে যাওয়া তার জন্য সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছে!