ঢাকাThursday , 26 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আমিরের সঙ্গে লড়াই চান না সালমান

Link Copied!

amirবিনোদন ডেস্ক : বলিউডের খানত্রয়ী সালমান, শাহরুখ ও আমির খান। বক্স অফিসে তাদের সিনেমা মানেই ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা। সিনেমা মুক্তির ব্যাপারেও বিশেষ কিছু দিনকে যেন অঘোষিতভাবে নিজেদের করে নিয়েছেন তারা।
সাধারণত প্রতি বছর একটি করে সিনেমা মুক্তি দেন শাহরুখ, সালমান ও আমির। ঈদে সিনেমা মুক্তি দিয়ে থাকেন সালমান খান। শাহরুখ ও আমিরের দখলে থাকে দিওয়ালি ও ক্রিসমাস। এ হিসাব মেনেই সিনেমা মুক্তি দিয়ে থাকেন তারা। কিন্তু এ বছর সালমান খানের টিউবলাইট ও টাইগার জিন্দা হ্যায় সিনেমা দুটি মুক্তি পাবে। টিউবলাইট সিনেমাটির মুক্তির তারিখ চলতি বছরের ২৬ জুন ঠিক হলেও টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি কবে নাগাদ মুক্তি দেয়া হবে তা এখনো নির্ধারণ হয়নি। তাই টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি ক্রিসমাসে মুক্তি দেয়ার চিন্তা করেছেন সালমান। কিন্তু তার আগে আমিরের কোনো সিনেমা ওই সময় মুক্তি পাচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নিয়েছেন বজরঙ্গি ভাইজান অভিনেতা।
এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে বলেন, “এ বছর ক্রিসমাসে আমিরের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে কিনা সালমান এ বিষয়ে খোঁজ নিয়েছেন। আমির তাকে আন্তরিকভাবে বলেছেন, ‘এ বছর ক্রিসমাস তোমার।’ কারণ তার থাগস অব হিন্দুস্তান ২০১৮ সালের ক্রিসমাসে মুক্তি পাবে।”
বলিউডের এই খানত্রয়ীর মধ্যে নানা সময়ই মনোমালিন্যের খবর শোনা গেলেও সাম্প্রতিক সময়ে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রয়েছেন তারা। আর লড়াই এড়িয়ে চলার ব্যাপারে সালমানের এমন আচরণ তাদের সম্পর্ক আরো দৃঢ় করবে বলে মনে করছেন তাদের ভক্তরা।