ঢাকাMonday , 17 November 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন বছর পর আপেল মাহমুদ

Link Copied!

appel-mahmudবিনোদন ডেস্ক : টানা তিন বছর বিরতির পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন সংগীতশিল্পী আপেল মাহমুদ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’ শিরোনামের এই অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে।
জি-সিরিজের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির মোড়ক উন্মোচন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এসময় আরো উপস্থিত থাকবেন সংগীতশিল্পী ও ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, সৈয়দ আব্দুল হাদী, কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, ফাহমীদা নবী, মনির খান ও জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভুঁইয়া খালেদ।
‘দ্য লিজেন্ড-আপেল মাহমুদ’ অ্যালবামটি মূলত আধুনিক, ফোক এবং পুরনো দিনের মোট ৮৫ টি গানের সংস্করণ। অ্যালবামের বেশিরভাগ গানের কথা ও সুর করেছেন শিল্পী নিজেই। পাশাপাশি এতে থাকছে খান আতাউর রহমান, রফিকুজ্জামান, আলাউদ্দিন আলী, লাকী আখন্দ, সেলিম আশরাফ, কবি জাহিদুল হক, মনিরুজ্জামান মনির, আশরাফ প্রমুখ গীতিকার ও সুরকারের গান।