ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে ১৪৩ কেজি গাঁজাসহ আটক ৪

Link Copied!

Gazaরংপুর প্রতিনিধি : রংপুরে অভিযান চালিয়ে ১৪৩ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ সময় চারজনকে আটক করা হয়। সোমবার সকাল ১০টার দিকে রংপুরের সাতমাথা এলাকা থেকে গাঁজা ও তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রাজু আহমেদ, একই এলাকার আব্দুর রহমানের ছেলে ট্রাকের হেলপার বাচ্চু মিয়া, কুষ্টিয়ার গাঁজা ব্যবসায়ী আবুল হোসেনের ছেলে আবুল কালাম ও নুরুল আমিন।
র‌্যাব-১৩-এর কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, আটককৃতরা ১৪৩ কেজি গাঁজা নিয়ে কুড়িগ্রাম থেকে বগুড়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও তাদের আটক করা হয়।