ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত

Link Copied!

Accidentসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ট্রাকচাপায় রামকৃষ্ণ মন্ডল (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১ টার দিকে ঝাউডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রামকৃষ্ণ মন্ডল বারুইবায়সা গ্রামের সন্তোষ কুমার মন্ডলের ছেলে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন মোল্লা জানান, রামকৃষ্ণ বাইসাইকেলে ঝাউডাঙ্গা বাজারে আসছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা সাতক্ষীরাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।