ঢাকাMonday , 23 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে টিলা ধসে প্রাণ গেল দুই শ্রমিকের

Link Copied!

Sylhetসিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেপিন টিলা (শারপিন টিলা নামে পরিচিত) ধসে দুই শ্রমিক মারা গেছেন। সোমবার সকালে টিলা খুঁড়ে পাথর উত্তোলনের সময় তারা মারা যান। তাৎক্ষণিকভাবে নিহত দুই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকা দুর্গম হওয়ায় বিস্তারিত জানা যায়নি। এদিকে, স্থানীয় একটি সূত্র জানিয়েছে, টিলা ধসে মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রসঙ্গত, সীমান্তবর্তী শাহ আরেপিন টিলা খুঁড়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। তবু দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে।