ঢাকাSunday , 22 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনিয়র-জুনিয়র নিয়ে খুন হয় আজিজ

Link Copied!

Azizনিজস্ব প্রতিবেদক : তেজগাঁওয়ে কিশোর আজিজ কবির হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত তিন কিশোরকে গ্রেপ্তারের পর এমনটি দাবি করছে পুলিশ। গত ১৮ জানুয়ারি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার সকালে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ‘শুক্রবার এ ঘটনায় সাইমন, মনির ও জুয়েলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তিনজন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল। এলাকায় নিজেদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে বিরোধ চলে আসছিল। এ কারণে দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে ছিল।’
গত ১৮ জানুয়ারি ক্রিকেট খেলার সময় তেজকুনিপাড়ায় দুই দল কিশোর গ্রুপ একে অপরের ওপর আক্রমণ করে। এ সময় আজিজকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।