ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

Link Copied!

railনিজস্ব প্রতিবেদক : গাজীপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের পূর্ব চান্দনা এলাকা থেকে লাশটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর। পরনে লাল-সবুজ-সাদা প্রিন্টের কামিজ এবং সবুজ সালোয়ার রয়েছে।
জয়দেবপুর জংশন থানার এএসআই দাদন মিয়া জানান, সকালে পূর্ব চান্দনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে সকাল ৮টার দিকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।