ঢাকাSaturday , 21 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবককে গলা কেটে হত্যা

Link Copied!

marderপাবনা প্রতিনিধি : পাবনা সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম বাটুল (২২) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়। মনিরুল সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে।
মনিরুলের মামা জিয়া হোসেন বলেন, ‘শুক্রবার সন্ধ্যায় গ্যারেজ থেকে অটোভ্যান নিয়ে বের হয় মনিরুল ইসলাম। রাতে বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। রাতে তার সন্ধান মেলেনি। শনিবার সকালে আতাইকুলা থানার উগ্রগড় এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে থানায় গিয়ে মনিরুলের লাশ শনাক্ত করি।’
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সকালে আতাইকুলার উগ্রগড় গ্রামের রাস্তার পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। দুর্বৃত্তরা মনিরুলকে হত্যার পর তার অটোভ্যানের ব্যাটারি নিয়ে গেছে। অটোভ্যানটি সদর উপজেলার পয়দা গ্রামে পাওয়া গেছে।