ঢাকাFriday , 20 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার, আটক ১

Link Copied!

deadঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানখুড়ি বাঁশমালিপাড়ায় সাবিত্রি রানী (১৩) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বাড়ির পাশে একটি নদীর ধারে গাছ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয়দের সহায়তায় ভোলানাথ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ভোলানাথ রানীশংকৈল উপজেলার ডাবতলী গ্রামের রাম প্রসাদের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাবিত্রি বাড়ি থেকে বের হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ জানায়, শুক্রবার সকাল ৭টায় মোলানখুড়ি গ্রামের সিংহ নদীর পাশে একটি গাছে সাবিত্রির ঝুলন্ত লাশ দেখা যায়। এরপর স্থানীয় থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় সাবিত্রির বাবা সুমেন রায় অভিযোগ করে বলেন, আটক ভোলানাথ তার মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।
ঠাকুরগাঁও থানার এসআই সিরাজদৌলা একজন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।