নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু গবেষণা ও প্রকাশনা পরিষদ-এর গঠনকল্পে সম্প্রতি কাকরাইলস্থ নাইটিংগেল রেস্তোরাঁয় এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মো. নুরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধু গবেষণা ও প্রকাশনা পরিষদ-এর গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা সাপেক্ষে সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র অনুমোদিত হয়। উক্ত সাধারণ সভায় সংগঠনের সভাপতি হিসেবে আলহাজ্ব নাছির উল্লাহ ভূইয়া ও সাধারণ সম্পাদক এড. মো. মুখলেছুর রহমান পাটওয়ারীকে নির্বাচিত করেন। অনুমোদিত গঠনতন্ত্রের সাংগঠনিক কাঠামো মোতাবেক ২৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। তারা হলেন- আলহাজ্ব নাছির উল্লাহ ভূইয়া (সভাপতি), মো. নুরুল ইসলাম তালুকদার (সিনিয়র সহ-সভাপতি), মো. আমিনুল বাহার (সহ-সভাপতি), মো. মোশাররফ হোসেন (সহ-সভাপতি), এড. মো. মুখলেছুর রহমান পাটওয়ারী (সাধারণ সম্পাদক), মো. হারুন-অর-রশিদ (যুগ্ম সাধারণ সম্পাদক), এড. মো. শফিউজ্জামান ভূইয়া স্বপন, (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. রুমান শাহ আলম (সাংগঠনিক সম্পাদক), কাজী মো. আজগর হোসেন (অর্থ সম্পাদক), মোহাম্মদ আনোয়ার হোসেন (বাবু) (দপ্তর সম্পাদক), নঈম মাশরেকী (শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক), এড. গোলাম জাকারিয়া সোহেল (আইন বিষয়ক সম্পাদক), মো. আজিজুর রহমান ভূইয়া (প্রচার ও প্রকাশনা সম্পাদক), মো. ফরিদ উদ্দিন (গবেষণা সম্পাদক), হাসান মাহমুদ (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. মশিউর রহমান পাভেল (সমাজ কল্যাণ সম্পাদক), মো. আব্দুর রাজ্জাক (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), এড. তাপস চন্দ্র মন্ডল (পাঠাগার সম্পাদক), এস.এম ফজলে আলম পারভেজ (ক্রীড়া সম্পাদক), মো. আব্দুল আজিজ (কার্যকরী সদস্য), সুবোধ কুমার বিশ্বাস (কার্যকরী সদস্য), মো. শওকত আকবর (কার্যকরী সদস্য), মো. খলিলুর রহমান (কার্যকরী সদস্য), মো. নজরুল ইসলাম (কার্যকরী সদস্য), মো. আজিজুল হক (কার্যকরী সদস্য) প্রমুখ।

