ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

Link Copied!

Accidentকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকরা হলেন কুষ্টিয়া শহরের বড়বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে বিজয় লাল (৩০) এবং একই এলাকার মুন্না লালের ছেলে মাসুম লাল (২৭)। এ সময় জয়নাল ও সেবা নামে দুজন আহত হয়েছেন।
বিজয় লাল কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন। মাসুম লাল কুষ্টিয়ায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে (ওজোপাডিকো) ক্লিনার পদে কর্মরত ছিলেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর জব্বার বলেন, রাতে শহরের বড়বাজার চৈতন্য পল্লী থেকে অটোরিকশায় পাবনার ঈশ্বরদী যাচ্ছিলেন বিজয় লাল, মাসুম লাল ও সেবা। ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মাসুম লাল (২৭) নিহত হন। আহত অবস্থায় বিজয় লাল, সেবা ও অটোরিকশাচালক জয়নালকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে বিজয় লাল মারা যান।