ঢাকাThursday , 19 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

Link Copied!

bondukকুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, আমির চরমপন্থি সিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।
কুষ্টিয়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, সদর উপজেলার আলামপুরে ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানের বিষয়টি টের পেয়ে ডাকাত দল পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দল পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে চরমপন্থি সিরাজ বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আমিরুল ইসলাম আমিরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।