ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রেপ্তার গার্মেন্টস শ্রমিক নেতাদের মুক্তি দাবি

Link Copied!

Garmentsনিজস্ব প্রতিবেদক : সৌমিত্র কুমার, আহমেদ জীবন, শামিম খানসহ গ্রেপ্তার শ্রমিক নেতাদের নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাটাই নির্যাতন বন্ধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সমাবেশে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক নাঈমুল আহসান জুয়েল বলেন, ‘পে-কমিশন ঘোষণা, দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষিতে আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি জানিয়েছিল। শ্রমিকদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত সময়ে আলোচনার কার্যকর উদ্যোগ গ্রহণ করে শ্রমিক অসন্তোষ নিরসনের চেষ্টা না করে শ্রমিক নেতাদের গ্রেপ্তার, তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। এটি মেনে নেওয়া যায় না।’ শ্রমিক নেতারা প্রশ্ন রেখে বলেন, ‘মজুরির দাবি যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে শ্রম আইনের দরকার কি?’
শ্রমিক নেতাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলাসহ ৭-৮টি মামলা দায়ের করে ১৫-২০ দিন রিমান্ডে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তারা বলেন, ‘নির্যাতন করে ভয় দেখিয়ে শ্রমিকদের ক্ষুধার আগুন নেভানো যাবে না।’ সমাবেশে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল আহসানসহ কয়েকশ’ গার্মেন্টস শ্রমিক নেতা-কর্মী অংশ নেয়।