ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে ট্রাকের ধাক্কায় ২ যুবক নিহত

Link Copied!

Accidentনিজস্ব প্রতিবেদক : রাজধানীর চানখাঁরপুলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নিহতরা হলেন সানি (২০) ও আকাশ (২৫)। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মঙ্গলবার রাত দেড়টার দিকে চানখাঁরপুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার রাতে হানিফ ফ্লাইওভার থেকে আসা একটি ট্রাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে আসা ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী তিন যুবক গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ট্রাকচালককে আটক করে চকবাজার থানায় নেওয়া হয়েছে।