ঢাকাWednesday , 18 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

yaba-tablet-কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার রাত ১০টার দিকে টেকনাফ উপজেলার নাজিরপাড়া থেকে এ সব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নাজিরপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ধ্বংস করা হবে।