ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

Link Copied!

Accidentগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শারমিন (২৯) নামে একজনের পরিচয় পাওয়া গেছে।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এ সময় শেরপুরগামী একটি বাস দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক কিশোর নিহত ও ১১ জন আহত হন। আহতদের হাসপাতালে নেওয়ার পথে শারমিন নামে এক নারী মারা যান। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।