ঢাকাTuesday , 17 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ছাত্রদল নেতা গ্রেপ্তার

Link Copied!

arrestসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর থানা ছাত্রদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া বরাদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরাদ সিরাজগঞ্জ পৌর এলাকার মালশাপাড়া মহল্লার মৃত আব্দুল জব্বারের ছেলে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন জানান, সরকারি কাজে বাঁধা দেওয়ার অভিযোগে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ভোরে গোপন খবরের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে ছাত্রদল নেতা বরাদের মুক্তি দাবি করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও প্রাক্তন সংসদ সদস্য রুমানা মাহমুদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন রাজেশ, যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল কায়েস, যুগ্ম-আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ।