ঢাকাMonday , 16 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে কলেজছাত্রীকে ছুরিকাঘাত

Link Copied!

armsসিলেট প্রতিনিধি : সিলেটে কলেজছাত্রী ঝুমাকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত বাহার উদ্দিনের ভাই নাসির উদ্দিনকে আটক করেছে পুলিশ।
সোমবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য নাসির উদ্দিনকে (৩৫) আটক করা হয়।
সোমবার দুপুরে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, ঝুমাকে ছুরিকাঘাতের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ অভিযুক্ত বাহারের ভাই নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। বাহারকেও আটক করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মুসলিম উদ্দিনের মেয়ে ও জকিগঞ্জের ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার সুমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের বাহার উদ্দিন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রোববার সকালে স্থানীয় কালীগঞ্জ বাজারে যাওয়ার পথে ঝুমাকে ছুরিকাঘাত করে বাহার। ঝুমা সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।