ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অন্ধত্ব থেকে মুক্তি পেল ৩ শতাধিক মানুষ

Link Copied!

blaindবাগেরহাট প্রতিনিধি : এবার অন্ধত্ব থেকে মুক্তি পেল বাগেরহাটের তিন শতাধিক নানা বয়সি নারী, পুরুষ ও শিশু।চক্ষুশিবির থেকে বাছাইকৃত রোগীদের মধ্যে ৩০৫ জন রোগীকে ঢাকা লায়ন্স চক্ষু হাসপাতালে ২ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন, লেন্স সরবরাহ ও সেবা দেওয়া হয়।
রোববার দুপুরে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের (জেলা ৩১৫ এ২) সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ‘অন্ধত্ব প্রতিরোধ করুন’ স্লোগান নিয়ে বাগেরহাটের মোংলা পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দিনব্যাপী চক্ষুশিবির আয়োজন করে ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাব জেলা ৩১৫ এ২।
ঢাকা মেগা সিটি লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই চক্ষুশিবিরে মোংলা, রামপাল, ফকিরহাট, বাগেরহাট, মোরেলগঞ্জ, শরণখোলা, দাকোপসহ আশপাশ উপজেলার ৩ হাজার ৬০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়।
এই চক্ষুশিবির থেকে ছানি, নেত্রনালি, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের জন্য প্রায় ৪০০ জন রোগীকে বাছাই করা হয়। এর মধ্যে রয়েছে নারী, পুরুষ, ও শিশু।
লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম ২০০৯ সাল থেকে শুরু করে প্রতিবছর এই অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য চক্ষুশিবির আয়োজন করেন। এ পর্যন্ত ৫০ হাজারের বেশি চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা এবং ৩ হাজার ৮ শতাধিক রোগীর ছানি, নেত্রনালি, মাংসবৃদ্ধি ও ট্যারিজম অপারেশনের মাধ্যমে সুস্থ ও অন্ধত্বের হাত থেকে মুক্তি পেয়েছেন।