ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

Link Copied!

FIREরাজশাহী প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আগুনে পুড়ে লাবণ্য প্রভা (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা কয়ামাজমপুর গ্রামের মৃত নিরঞ্জন কুমারের স্ত্রী।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, রাতে ওই বৃদ্ধা ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে ওই ঘরে আগুন লাগে। এ সময় কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি আগুনে দগ্ধ হয়ে মারা যান।
পরে খবর পেয়ে রাতেই পুঠিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আর রোববার সকালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, তা জানা যায়নি। এ ঘটনায় অন্য কেউ আহতও হননি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। থানায় একটি মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।