ঢাকাSunday , 15 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

Link Copied!

Yabaকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের সাড়ে ৩ নম্বর স্লুইসগেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ইয়াবা আসার খবর পেয়ে বিজিবি সদস্যরা টেকনাফের সাড়ে ৩ নম্বর স্লুইসগেট এলাকায় অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা বিজিবির অবস্থান টের পেয়ে একটি বস্তা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা।