ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এমপি লিটন হত্যা মামলা: জামায়াত নেতাসহ আরও ৩ জন আটক

Link Copied!

Murderগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটনগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মাহাবুবুর রহমান বাবলুসহ (৪৫) তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাহাবুবুর রহমান বাবলু সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন জামায়েতের ওয়ার্ড সভাপতি ও সাবেক ইউপি সদস্য।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, এমপি লিটনকে গুলি করে হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াত নেতা বাবলুসহ তিনজনকে আটক করা হয়। আটকদের সুন্দরগঞ্জ থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিঞ্জাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হবে। তবে বাবলু ছাড়া তাৎক্ষণিকভাবে অন্যদের নাম পরিচয় জানাতে পারেননি তিনি। এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) ভোর রাতে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লিটন হত্যা মামলায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মোজাম্মেল হক ভুট্টুসহ (৪৮) পাঁচজনকে আটক করেছে পুলিশ। মোজাম্মেল হক ভুট্টু সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়েতের সেক্রেটারি ও পশ্চিম বাজার উচ্চ বিদ্যালয়ের পিয়ন।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত চার থেকে পাঁচ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।