ঢাকাSaturday , 14 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় বাস খালে পড়ে নিহত ৬, আহত ২২

Link Copied!

Accidentকুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে পড়ে অন্তত ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২২ জন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঝিংলাতলী ব্রিজের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শনিবার (১৪ জানুয়ারি) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবদুল আউয়াল জানান, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পাঁচ জন নিহত হয়। আহত হয় ২৩ জন। তাদের মধ্যে গুরুতর আহত তিন জনকে ঢাকায় পাঠানো হয়। পথে একজন মারা যান। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের সহযোগিতায় হাইওয়ে পুলিশ গাড়িটি উদ্ধার করেছে।