ঢাকাFriday , 13 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাসের ধাক্কায় নিহত ৩

Link Copied!

Accident

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের সমাদ্দারে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় টমটমের তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- সদর উপজেলার কাউয়াকুড়ি গ্রামের টমটমের চালক শিমুল মাতুব্বর, তার সঙ্গে থাকা কিশোর হাসান (১২) ও দত্তেরহাট গ্রামের বায়েজিদ।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানায়, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই টমটমকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই টমটমের চালক শিমুল মাতুব্বর ও তার সঙ্গে থাকা হাসান মারা যায়। এছাড়া গুরুতর আহতাবস্থায় পাশের দত্তেরহাট গ্রামের বায়েজিদ নামের অপর এক কিশোরকে রাজৈর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।