ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ড্রেন থেকে নবজাতকের লাশ উদ্ধার

Link Copied!

Rajshahi_রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের সামনের ড্রেন থেকে লাশটি উদ্ধার করা হয়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমান উল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১টার দিকে সদ্য ভূমিষ্ঠ ওই নবজাতকের লাশটি হাসপাতালের সামনের সড়কের পাশের ড্রেনে পড়েছিল। পথচারীরা দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।