ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাভারে যুবকের লাশ উদ্ধার

Link Copied!

deadসাভার প্রতিনিধি : সাভারে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ঢাকা আরিচা-মহাসড়কের সাভারের হেমায়েতপুর জামাল ক্লিনিকের সামনে থেকে লাশটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। মৃত যুবকের পরনে গেঞ্জি ও প্যান্ট রয়েছে।
পুলিশ জানায়, সকালে হেমায়েতপুরের জামাল ক্লিনিকের সামনে অজ্ঞাত ওই যুবকের লাশ দেখতে পায় স্থানীয়রা । পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)এসএম কামরুজ্জামান বলেন, অজ্ঞাত ওই যুবক সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে থাকতে পারে। তবে এটি নিশ্চিত হওয়া যায়নি। তার নাম পরিচয় পাওয়া গেলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।