ঢাকাThursday , 12 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় বাস-ট্রাক সংঘর্ষে শিশু নিহত

Link Copied!

 

Accidentগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে তীর্থ নামে দুই বছরের এক শিশু নিহত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার জুনদহ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।তীর্থ জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকার দোলন মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বগুড়া থেকে সুপ্রভাত নামে একটি বাস পঞ্চগড় যাচ্ছিল। পথে জুনদহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বাসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশু তীর্থ নিহত হয়। আহত হয় কমপক্ষে পাঁচজন।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু মুসা জানান, আহত পাঁচজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।