ঢাকাWednesday , 11 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হেরেও শেষ আটে অ্যাটলেটিকো মাদ্রিদ

Link Copied!

 

athletekoস্পোর্টস ডেস্ক : কোপা দেল’রেতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল রাতে লাস পালমাসের মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্তে ক্যালদেরনের দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে দিয়েছে লাস পালমাস।
তবে ভাগ্য ভালো যে প্রথম লেগে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনালের টিকেট পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের মুখোমুখিতে পালমাসের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল তারা। কিন্তু দ্বিতীয় লেগে চিরচেনা ঘরের মাঠেই ৩-২ ব্যবধানে ধাক্কা খেতে হয়েছে ডিয়েগো সিমিওনের দলটিকে।
গতকাল রাতে ভিসেন্তে ক্যালদেরনে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর চার মিনিটের মাথায় স্বাগতিকদের লিড এনে দেন অ্যান্তোনি গ্রিজম্যান। প্রথম লেগেও গোল করেছিলেন ফ্রেঞ্চ এ তারকা।আট মিনিট পরেই সফরকারীদের সমতায় ফেরান ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মার্কো লিভাজা।
ম্যাচের ৬১ মিনিটে অ্যাটলেটিকোকে আবার এগিয়ে দেন উঠতি আর্জেন্টাইন স্ট্রাইকার অ্যাঞ্জেল কোরেয়া। তবে ম্যাচের শেষদিকে (৮৯ ও ৯০ মিনিটে) দুই গোলে স্বাগতিকদের রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল লাস পালমাস। আর এক গোল করতে পারলে অ্যাওয়ে গোলের হিসেবে অ্যাটলেটিকো ছিটকে পড়তে হতো। শেষপর্যন্ত আর কোনো বিপদ না হওয়ায় দুই লেগ মিলে ৪-৩ ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় মাদ্রিদের ক্লাব অ্যাটলেটিকোর।