ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অবৈধভাবে দেশে ফেরার সময় যশোরে আটক ৮৫

Link Copied!

arrestযশোর প্রতিনিধি : বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে ফেরার সময় ৮৫ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  মঙ্গলবার সকালে পুটখালীর চরের মাঠ ও দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ, ২৫ জন নারী ও ২৪ শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলার বিভিন্ন গ্রামে।
২১ বিজিবির পুটখালী ক্যাম্পের নায়েক সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, পুটখালীর চরের মাঠ থেকে ৫৫ জন এবং দৌলতপুর মাঠ থেকে ৩০ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে আটক করা হয়েছে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালরা পালিয়ে যায়। আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।