ঢাকাTuesday , 10 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মানিকগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Link Copied!

courtমানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে আলমগীর হোসেন এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৪ এপ্রিল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নাজিরপুর গ্রামে দাম্পত্য কলহে মমতাজ বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ গোয়ালঘরে বেঁধে রাখেন স্বামী আলমগীর। পর দিন মমতাজের মা আনেছা বেগম বাদী হয়ে আলমগীরকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আলমগীরকে গ্রেপ্তার করে। ২০১৪ সালের ১৬ ফেব্রুয়ারি আলমগীর ৬ মাসের জামিন পান। এর পর থেকে তিনি পলাতক রয়েছেন। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।