ঢাকাMonday , 9 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক কারাগারে

Link Copied!

Rape1গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চার বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মজিদুল ইসলাম (৩৯) নামে এক যুবককে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার বিকেলে মজিদুলকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার হরিনাথাপুর ইউনিয়নের হরিনাবাড়ী গ্রাম থেকে মজিদুলকে আটক করে পুলিশ। সে ওই গ্রামের মৃত কাদেম আলীর ছেলে।
পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, রোববার সন্ধ্যায় মজিদুল শিশুটিকে বাড়ির পাশের একটি জমিতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মজিদুলকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মজিদুলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় মামলা করেছেন বলে জানান তিনি।