ঢাকাMonday , 9 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ

Link Copied!

marderরাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে দুই ছেলের বিরুদ্ধে তাদের বৃদ্ধ বাবাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর বহরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধের নাম আবদুল শেখ (৬৫)। এ ঘটনায় তার ছোট ছেলে শরীফুল ইসলাম ওরফে শরীফকে (৩০) আটক করেছে পুলিশ।
নিহতের মেজ ছেলে আবু বকর সিদ্দিক ওরফে সুরুজ জানান, ছোট ভাই শরীফ তার কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়েছিলেন। কিন্তু এ টাকা তিনি ফেরত দিচ্ছিলেন না। এ নিয়ে রোববার সন্ধ্যায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের চেম্বারে সালিশ ডাকা হয়। কিন্তু সেখানে কোনো মীমাংসা হয়নি। এ নিয়ে সোমবার সকালে বাড়িতে তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় বাবা আবদুল শেখ তার পক্ষ নেন। আর বড় ভাই আবু তাহের ওরফে সুজন (৪০) ছোট ভাইয়ের পক্ষ নেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় সুজন ও শরীফ তাদের বাবা আবদুল শেখকে গলাটিপে হত্যা করেন।
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে আবদুল শেখকে হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আমান উল্লাহ জানান, ঘটনার পর ছোট ছেলে শরীফকে বাড়ি থেকে আটক করা হয়েছে। আর কে কে এ ঘটনার সঙ্গে জড়িত আছেন তা খতিয়ে দেখা হচ্ছে।