ঢাকাSunday , 8 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পুলিশ-জনতা সংঘর্ষে আহত ১৫

Link Copied!

songgarshoরংপুর প্রতিনিধি : দিনাজপুরের খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ নিয়ে পুলিশ-জনতা সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। রোববার দুপুরে খানসামা উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে পুলিশ।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন জানান, খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহ্বান করে খানসামা উন্নয়ন পরিষদ। হরতাল শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।