ঢাকাSunday , 8 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৫ আরোহী নিহত

Link Copied!

railগাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন। রোববার সকালে কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকায় মৈত্রী ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
নিহতরা হলেন গোয়ালবাথান গ্রামের রিপনের স্ত্রী নুশরাত জাহান লাকি (৩০) ও তার ৫ বছরের শিশুকন্যা রুবাইদা নুশরাত রিভা, রিপনের চাচাত ভাই বিদ্যুতের স্ত্রী সোসিয়া আক্তার (২৯) ও তার ৫ বছর বয়সী ছেলে তাহসিন আহমেদ তালহা এবং কারচালক মিনহাজ উদ্দিন (৪৫)। স্থানীয় ক্রিস্টান মিশন স্কুলে রুবাইদা প্লে গ্রুপে এবং তালহা নার্সারিতে পড়তো। সকালে তারা রিপনের প্রাইভেটকারে ওই স্কুলে যাচ্ছিল।
কালিয়াকৈর থানার এসআই রাসেল শেখ জানান, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে নয়ানগর এলাকায় যখন পৌঁছে সে সময় একটি প্রাইভেটকার অরক্ষিত রেলক্রসিং পার হতে চেষ্টা করে। লাইনে উঠে পড়া কারটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়।এতে ঘটনাস্থলে দুই নারী, দুই শিশু ও প্রাইভেটকারচালক নিহত হন।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে চাপাই এক্সপ্রেস, সুন্দরবন, ধুমকেতু ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।