ঢাকাSaturday , 7 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিএসএফের পিটুনিতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত

Link Copied!

 

BSFচুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা সীমান্তে বকুল মন্ডল (৩৮) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত বকুল মন্ডল দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের মৃত সদা আলী মন্ডলের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে হত্যার ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে বকুল মন্ডলসহ ৫/৬ জন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যায়। ভোরে তারা বাংলাদেশি সীমান্তের ৮৮ নং মেইন পিলারের কাছে অবস্থান করার সময় ভারতের মালুয়াপড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদেরকে ধাওয়া দেয়। এ সময় অন্য সদস্যরা পালিয়ে প্রাণে রক্ষা পেলেও বিএসএফ বকুলকে ধরে নির্যাতন শুরু করে।
আফসার আলী নামে বকুলের এক সহযোগী জানায়, আটকের পর বিএসএফ সদস্যরা রাইফেলের বাট দিয়ে বকুলকে নির্মমভাবে পেটাতে থাকে। ভোর ৬টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় সীমান্তের বাংলাদেশি অংশে ফেলে রেখে যায় বিএসএফ। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে বকুল মন্ডল মারা যায়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই হত্যাকাণ্ডের কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে।