সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামাখন্দের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও কামারখন্দ থানা পুলিশ যৌথভাবে কামারখন্দের বাগবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- বাগবাড়ি গ্রামের মৃত তাহের আলীর ছেলে আব্দুল মজিদ (৫৫), তার তিন ছেলে রফিক (২৮), মমিন (২৫) ও নাসিম (২২), একই এলাকার শওকত মাস্টারের ছেলে মজনু (৩০) এবং সিদ্দিক আলীর ছেলে ইসমাইল হোসেন (২৪)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দাউদ এ তথ্য নিশ্চিত করেন।

