ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে ভ্যানচাপায় শিশু নিহত

Link Copied!

Accidentচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় আশিকুর রহমান (১২) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফকিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান একই এলাকার নুরুল্লাহ পাড়ার আবুল কাসেমের ছেলে।
সীতাকুণ্ড থানার ডিউটি অফিসার (এএসআই) হুমায়ূন কবির জানান, আশিকুর রহমান রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম অভিমুখী একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহতের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।