গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকার কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। পরনে লুঙ্গি, লাল-কালো প্রিন্টের শার্ট, কালো রঙের জ্যাকেট রয়েছে।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, বাড়ইপাড়া এলাকার কালিয়াকৈর-নবীনগর মহাসড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দ্রুতগামী কোনো বাসের ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

