ঢাকাFriday , 6 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব শত্রুতার জেরে যুবক খুন

Link Copied!

MARDERনিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে পূর্ব শত্রুতার জের ধরে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবক খুন হয়েছে। নিহত ফরহাদ হোসেন শহরের ওয়্যারলেস গেট এলাকার ফজল হকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের ওয়্যারলেস গেট এলাকায় কয়েকজন লোক ফরহাদকে কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি কামরুল ইসলাম।
ফরহাদ হোসেন ওয়েলডিং ওয়ার্কসপে কাজ করতেন। তার চাচা নুরুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। কয়েক মাস আগে স্থানীয় কয়েকজন লোকের সঙ্গে ফরহাদের ঝগড়া হয়েছিল। এরই জের ধরে এ ঘটনা ঘটছে।