ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ চারজন নিহত ও দুইজন হয়েছেন।বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নান্দাইল উপজেলার অটোরিকশাচালক চান মিয়া (৩০), গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ইসহাক মিয়া স্ত্রী মনোয়ারা (৩০), তার ছেলে সাকিব (৬) ও শাশুড়ি ফাতেমা খাতুন (৫০)।
গুরুতর আহত ইসহাক মিয়া ও তার মেয়ে খাদিজাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান বলেন, দুপুর সাড়ে ১২টার ঈশ্বরগঞ্জ পৌরসভার সামনে ময়মনসিংহগামী ট্রাকের সঙ্গে ঈশ্বরগঞ্জগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ চারজন নিহত হয়েছেন।

