ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Link Copied!

human_chainমেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বামন্দী-নিশিপুর স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ আব্দুল হাদীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বুধবার সকাল ১০টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
গাংনী মহিলা কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ জাকির হোসেন প্রমুখ।