ঢাকাWednesday , 4 January 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার

Link Copied!

Gaibandhaগাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলাকালে বেশকিছু জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার এসআই সবুজ মিয়া বাদী হয়ে মঙ্গলবার গভীর রাতে একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।
বুধবার সকালে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যায় জড়িতদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় কিছু জিহাদি বই ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।